শ্রীমঙ্গলে ছিন্নমূল পথ শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

শ্রীমঙ্গলে ছিন্নমূল পথ শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
 
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিন্নমূল পথ শিশু ও তাদের স্বজনদের স্বাস্থ্য সুরক্ষায় বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শ্রীমঙ্গল গ্রীনলিফ রেষ্ট হাউজ ও ইকো ট্যুরিজম এর উদ্যোগে কলেজ রোডে এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, ফারিয়া শ্রীমঙ্গলের সভাপতি দেবব্রত দত্ত হাবুল, গ্রীনলিফ গেস্ট হাউজের পরিচালক সুমন দাশ ও জামান থেকে আগত পর্যটক মি. টম। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালনা করেন ডা: মিনাকি ভৌমিক ও ডা: শিবলী আহমদ।

Post a Comment

Previous Post Next Post