এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৮ বর্ষের কমিটি গঠন

এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৮ বর্ষের কমিটি গঠন


স্টাফ রিপোর্টার:  আন্তর্জাতিক সেবামূলক সামাজিক সংগঠন এপেক্স বাংলাদেশের ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৮ বর্ষের বোর্ড গঠন করা হয়েছে ক্লাবের ৮ম বার্ষিক সাধারণ সভায়।

কুলাউড়াস্থ উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৭ বর্ষের ক্লাব প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাব লাইফ মেম্বার এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী, পিডিজি-৪ এপেঃ আব্দুর রউফ পহেল, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের অতীত সভাপতি এপেঃ এড. মাছুম আহমদ, জাতীয় বোর্ডের অফিসিয়ালবৃন্দ এপেঃ তোফায়েল আহমেদ ডালিম, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ শাহীন আহমদ, এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল। ২০১৮ বর্ষের বোর্ড গঠন পর্বে নির্বাচন কমিশনার ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ ছিলেন পিডিজি-৪ এপেঃ আব্দুর রউফ পহেল ও ন্যাশনাল অফিসিয়াল এপেঃ তোফায়েল আহমদ ডালিম। সভায় নির্বাচন কমিশনারের কাছে একটি প্যানেল উপস্থাপিত হলে তা সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়। ২০১৮ বর্ষের এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট এপেঃ কাজী কুহেলা বেগম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ শফিউল আলম সৌরভ, আইপিপি এন্ড এক্সপেশন ডিরেক্টর এপেঃ শরীফ আহমদ, সেক্রেটারী এন্ড ডি এনই এপেঃ সোহেল আহমদ, ট্রেজারার এপেঃ মোঃ আব্দুল বাছিত, সার্ভিস ডিরেক্টর এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম, মেম্বারশীপ এন্ড এ. ডিরেক্টর এপে জুবায়ের আহমদ সোহেল, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ আবু মুসা খাঁন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেঃ আলতাফ হোসেন সুমেল, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ আব্দুল মুহিত বাবলু নির্বাচিত হন।

অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ আজিজুর রহমান, এপেঃ মিঠুন চক্রবর্তী, এপেঃ এম.এ জলিল, এপেঃ মুজিবুর রহমান মুজিব, এপেঃ মুশফিকুর রহমান, এপেঃ পান্না চন্দ্র নাথ, এপেঃ প্রশান্ত দেবনাথ, এপেঃ রাসেল আহমদ, এপেঃ আহমদুল কবির মোঃ জাবের, এপেঃ এ.এফ.এম আব্দুল্লাহ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post