স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আদেশ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর ২০১৭ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরিক্ষায় প্রকাশিত ফলাফলের ভিত্তিত্বে "মেধাবৃত্তি" এবং "সাধারণ বৃত্তি" প্রদানের তালিকা ২১ ডিসেম্বর বুধবার প্রকাশিত হয়।
উক্ত তালিকায় ব্যবসায় শিক্ষা শাখা হতে মৌলভীবাজার জেলার মধ্যে কুলাউড়ার সৈয়দ ওয়াসিফ তাজওয়ার ও আবু মুসা মোঃ নাহিদ মেধাবৃত্তি লাভ করেছে। তারা দুজনই শমসেরনগরে অবস্থিত বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ থেকে ২০১৭ সালে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ অর্জন করে। তাদের এই কৃতিত্বে তাদের পরিবার, আত্মীয়স্বজন ও শিক্ষক-শিক্ষিকা আনন্দ প্রকাশ করেছেন।
সৈয়দ ওয়াসিফ তাজওয়ার কুলাউড়া উপজেলার পৌর শহরের চাতলগাঁও গ্রামের ব্যবসায়ী সৈয়দ নুরুজ্জামান ও গৃহিণী সৈয়দা পারভিন নাহারের জ্যেষ্ঠ পুত্র। সে এইবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় পাশ করে ব্যবসায় শিক্ষা অনুষদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এম.আই.এস) বিষয় নিয়ে পড়ালেখা করছে। তার এই কৃতিত্বের জন্য পরিবার ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আগামীতেও যাতে সাফল্যের ধারাবাহিতা অব্যাহত থাকে সেজন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।
আবু মুসা মোঃ নাহিদ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাও গ্রামের গিয়াসনগর ইসলামিয়া মাদ্রাসার অফিস সহকারি মো: আব্দুল মোহিত সবুজ ও গৃহিণী মোছা: মিনারা বেগমের জ্যেষ্ঠ পুত্র। সে এইবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় পাশ করে ব্যবসায় শিক্ষা অনুষদে ব্যবস্থাপনা বিষয়ে পড়ালেখা করছে। তার এই সাফল্যের পিছনে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীদের অগ্রণী ভুমিকা ছিল, তাই সে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও যাতে এই ধরনের সফলতা অর্জন করতে পারে সেজন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।
উল্লেখ্য, সিলেট বোর্ডে ব্যবসায় শিক্ষা শাখা হতে সর্বমোট ৬ জন মেধাবৃত্তি ও ১৬৬ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। এছাড়াও বিজ্ঞান শাখা হতে ১২ জন মেধাবৃত্তি ও ৩৩১ জন সাধারণ বৃত্তি এবং মানবিক শাখা হতে ৬ জন মেধাবৃত্তি ও ১৬৬ জন সাধারণ বৃত্তি লাভ করেছে

