জয়চন্ডীতে তালামিয নেতাকে বিদায়ী সংবর্ধনা



বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া ৪নং জয়চন্ডী ইউপির অন্তর্গত ৯নং ওয়ার্ড (ঘাগটিয়া) শাখার সাধারন সম্পাদক রাফিউল ইসলাম (সুইট) এর প্রবাস গমণ উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা ০৫ নভেম্বর শনিবার সকাল ৯.০০ ঘটিকার সময় ঘাগটিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড তালামিযের সভাপতি মোঃ আবু সাঈদ'র সভাপতিত্বে ও অফিস সম্পাদক মোঃ আব্দুল মুয়িদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওঃ আবু তাহের চৌধুরী হেলাল, জয়চন্ডী ইউপি তালামিযের সহ-সাধারণ সম্পাদক মুকিম আহমদ চৌধুরী, সংবর্ধিত অতিথি রাফিউল ইসলাম সুইট, জয়চন্ডী ইউপি তালামিযের সাবেক অফিস সম্পাদক আব্দুল মুত্তালিব (বাতিন) ওয়ার্ড তালামিযের সহ-সভাপতি রুহিন আহমদ, তালামিয নেতা হিমেল আহমদ, লিছান আহমদ প্রমুখ। #বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post