রোহিঙ্গাদের অমানবিক নির্যাতনের প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল

জুয়েল আহমদঃ মায়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে কুলাউড়া উপজেলার রাউৎগাওয়ের চৌধুরীবাজারে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গত ৯ সেপ্টেম্বর শনিবার রাউৎগাও আল ইসলাহ ও তালামিযের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে করম আলী লংলীর সভাপতিত্বে ও আবদুল আজিজ শামিমের পরিচালনায় আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউৎগাও ইউপি চেয়ারম্যান আবদুল জলিল জামাল, যুবলীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ। এলাকার বিভিন্ন  শ্রেনী পেশার লোকজন বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় উপস্তিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post