লংলা আধুনিক ডিগ্রি কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার (১৭ আগস্ট) সামাজিক সংগঠন ছাত্র বন্ধু ঐক্য বন্ধু পরিষদের উদ্দ্যেগে কলেজটিতে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আতাউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হানিফ, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাজমা বানু, ইতিহাস বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম, ইংরেজী বিভাগের প্রভাষক মো. গোলাপ মিয়া, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক জয়ন্ত কুমার দেবনাথ। আরও উপস্থিত ছিলেন কলেজের বি এস এস শিক্ষার্থী এম এ আহাদ, পংকজ দেব ও ছাত্র বন্ধু ঐক্য পরিষদের নেতৃবৃদ্ধরা। এ নিয়ে ছাত্র বন্ধু ঐক্য পরিষদের সভাপতি হাসান আহমেদ রুবেল জানান, " প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে অন্যতম উপাদান হচ্ছে বৃক্ষ। তাই আমাদের কলেজের সৌন্দর্য্যের কথা বিবেচনা করে এই উদ্দ্যেগ নেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post