কুলাউড়ায় হাজী আব্দুল মতিনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরন

বিশেষ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি কন্ট্রোলার মরহুম হাজী আব্দুল মতিনের ৯ম মৃত্যু বার্ষিকী পালন ও বন্যার্তদের মধ্যে নগদ অর্থসহ ত্রাণ বিতরন করা হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার দুপুরে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বড়দলস্থ আহমদ ভিলায় অনুষ্টিত মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া ও ত্রাণ বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন হাজী সিরাজ উদ্দিন আহমদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ইউপি সদস্য আব্দুল মালিক।

মাদ্রাসার শিক্ষক আকমল হোসেনের পরিচালনায় অনুষ্টিত অনুষ্টান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহেদুর রহমান চৌধুরী শাহেদ, সমাজসেবক আতিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্টানে দোয়া পরিচালনা করেন হাজী সিরাজ উদ্দিন আহমদিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা মোঃ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লীডার আবু সাঈদ আহমদ এর পিতা হাজী আব্দুল মতিন ২০০৮ সালের ২২শে আগষ্ট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বড়দলস্থ আহমদ ভিলায় মৃত্যুবরন করেন। প্রতি বছর মৃত্যুবার্ষিকীর দিনে গরু জবাই করে কাঙ্গালীভোজের আয়োজন করা হলেও এ বছর কুলাউড়ায় ভয়াবহ বন্যার কারণে কাঙ্গালীভোজের আয়োজন না করে বন্যার্তদের মধ্যে নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

Post a Comment

Previous Post Next Post