২০০ বছর ধরে চলছে বিশ্বের সবচেয়ে বড় যমজ মানুষের প্রদর্শনী!

অনলাইন ডেস্কঃ 'যমজ মানুষ' বিষয়টিই ব্যতিক্রম ঘটনা। অার তাদের নিয়ে যদি হয় প্রদর্শনীর আয়োজন তাহলে তো আর কথাই নেই! হ্যাঁ প্রায় ২০০ বছর ধরে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে ঐতিহ্যগতভাবেই চলে আসছে এ সমবেত জমজ প্রদর্শনীর আয়োজন।
যেখানে সমবেত হন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা জাতের, বর্ণের এবং বয়সের যমজ মানুষ।

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বের সবচেয়ে বড় নজরকাড়া যমজ মানুষের প্রদর্শনীর ৪২তম যমজ উৎসব। দুইশত বছর পূর্বে সূচনা হওয়া অনুষ্ঠানটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় যমজ মানুষের প্রদর্শনী।

গত ৬ আগস্ট সমবেত এই যমজ প্রদর্শনীর অনুষ্ঠানে অংশগ্রহণকারী যমজগণ একই রকম অসাধারণ সুন্দর পোশাক ও সাজের সমন্বয়ে নিজেদের জাঁকজমকপূর্ণ প্রতিভা উপস্থাপন করেন। ছিল বেশ কিছু চোখ ধাঁধানো আয়োজনও।

Post a Comment

Previous Post Next Post