অনলাইন ডেস্কঃ সালমান শাহর মৃত্যু নিয়ে হঠাৎ সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর সেটা শুরু হয়েছে গত সোমবার জনপ্রিয় এই চিত্রনায়কের হত্যা মামলার অন্যতম আসামি রুবির একটি ভিডিও প্রকাশের মাধ্যমে।
আজ সকাল ৮টা ৩৪ মিনিটে তিনি ফেসবুকে ফের লাইভে আসেন।
এসময় তিনি একটা প্রায় ২৫ মিনিট লাইভে থেকে সালমান সালমান শাহর মৃত্যুর পরবর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলেছেন। প্রশ্ন তুলেছেন সালমান শাহর স্ত্রী সামিরার আচরণ নিয়েও। লাইভের এক পর্যায়ে তিনি প্রশ্ন ছুড়েছেন, সামিরা কেন কথা বলেনা? সামিরা কেন সামনে আসেনা? ওকি ভিআইপি? বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকেও কী উপরে যে উনি কথা বলতে পারেন না? জনগণের সামনে আসতে পারেনা? কেন ওনার ভয়? কারণ কথা বলতে পারবে নাতো, জবাব নাইতো।
তিনি আরো বলেন, সামিরা কেন সামনে এসে বলেনা যে, আমি কি করেছি, আমাকে নিয়ে কেন এত প্রশ্ন বা আমার কি কারণ ছিল যে আমি ওকে খুন করবো। 'কিছুইতো বলে না ও, যা বলে ওর বাপ শফিকুল হক হীরা।
