কুলাউড়া দক্ষিনবাজারের ব্যবসায়ী আব্দুল মন্নান নিপারের চেহলাম অনুষ্ঠান সম্পন্ন। ১৪ আগষ্ট দুপুরে উনার নিজ বাড়ীতে চেহলাম অনুষ্টানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন।
চেহলাম অনুষ্টানে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক লন্ডন প্রবাসী প্রফেসার ড.সাইফুল আলম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি'র সদস্য, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া ডিগ্রী কলেজের উপাধক্ষ্য আব্দুল হান্নান, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, জালালীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফারুক আহমদ, লন্ডন প্রবাসী আব্দুল আজিজ, বিএনপি নেতা আব্দুন নূর চৌধুরী হীরা, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক হোসেন মনসুর, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল মুহিত বাবলু, সীমান্তের ডাকের চিফ রিপোর্টার এস আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. সামছুল ইসলাম, সাবেক ইউ পি সদস্য আব্দুস সালাম প্রমুখ। #বিজ্ঞপ্তি
