অনলাইন ডেস্কঃ রাস্তায় দ্রুতগতিতে চলছে গাড়ি। হঠাৎ ডান পাশ থেকে একটি মাইক্রোবাস ইউটার্ন নিলেই ঘটে বিপত্তি। পেছন দিক থেকে আসা মোটরসাইকেলে ব্রেক কষতেই তা উল্টে যায়। তবে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর কেউ তেমন আহত হননি।
ঘটানটি ঘটেছে চীনের তাইঝৌতে গত ১৯ আগস্ট। পরে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাস্তার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে এমন চিত্র ধরা পড়ে।
ভিডিওতে দেখা যায়, হঠাৎ ইউটার্ন নেয়া একটা মাইক্রোবাসকে কাটাতে মোটরসাইকেলটি দ্রুত থামানোর চেষ্টা করেন চালক। ব্রেক কষার চেষ্টা করায় চালকের পা মাটিতে আটকে যায় এবং দ্রুতগতির আসার মোটরসাইকেলটির তাল সামলানো কঠিন হয়ে যায়। পুরো ৩৬০ ডিগ্রিতে ঘুরে উল্টে যায় মোটরসাইকেলটি। তিন আরোহী সেখানেই ছিটকে পড়েন। তবে কেউই তেমনভাবে আহত হননি।
ঘটনার এখানেই শেষ নয়। পড়ে থাকা মোটরসাইকেলটি তুলতে গেলে ঘটে আরেক বিপত্তি। চালু থাকা মোটরসাইকেলটি চালকের হাত থেকে ফসকে যায়। বেশ কিছু দূরে গিয়ে ধাক্কা মারে অন্য একটি গাড়িতে।
