রিকাবীবাজারে পুলিশ সদস্যের উপর ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলা

স্টাফ রিপোর্টারঃ নগরীর রিকাবীবাজারে এক পুলিশ সদস্যেকে মারধর করা হয়েছে। হামলাকারীরা ছাত্রলীগ বলে দাবি করেছেন হামলার শিকার শফি আহমদ। তিনি সিলেট মহানগর পুলিশের মিডিয়া উইংয়ের সদস্য।

মঙ্গলবার সকালে রিকাবীবাজারের একটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শফিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শফি আহমদ প্রিয় কুলাউড়াকে বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে তিনি রিকাবীবাজারের রেস্টুরেন্টুে নাস্তা করছিলেন। এসময় ওই রেস্টুরেস্টের ম্যানেজার সাথে ছাত্রলীগের কিছু নেতাদের ঝগড়া লেগে যায়। ঝগড়া চলাকালে তিনি বেরিয়ে আসার চেষ্টা করলে তাকে মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

মারধরের চিত্র রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে জানান শফি।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য যে পুলিশের মিডিয়া উইংয়ের সদস্য শফি আহমদ কুলাউড়া উপজেলার পৌর এলাকার চাতলগাও গ্রামের মুক্তিযোদ্ধা মৃতঃ ইদ্রিস আলীর ছেলে।

Post a Comment

Previous Post Next Post