গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদরাসায় শোক দিবস পালন

স্বাধীনতার মহান স্হপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদত বার্ষিকিতে জাতীয় শোক দিবস উপলক্ষে গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত কার্যক্রমের মধ্যে
১। সকাল ৬.৩০ ঘটিকায় জাতীয় পতাকা অর্ধনমিত।
২। সকাল ১০ ঘটিকায় শোক র‍্যালী।
৩। সকাল ১১.৩০ ঘটিকায় মাদরাসার সুপার মাওঃ তৈয়ীবুর রহমান সাহেবের সভাপতিত্বে শিক্ষক ম্যানেজিং কমিঠির সদস্য ও ছাত্র/ছাত্রীদের উপস্হিতিতে আলোচনা সভা ও মিলাদ ও দোআ মাহফিল এবং শিরনী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু  কোন দলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তিনি গোটা জাতির জন্য তাঁহার মাধ্যমে  এ দেশ স্বাধীনতা পেয়েছে আমরা হয়েছি স্বাধীন জাতী আমাদের সম্মান বেড়েছে।  তিনি এক মাত্র ব্যক্তি যিনি এ দেশে ইসলাম শিক্ষার জন্য ইসলামীক ফাউন্ডেশন প্রতিষ্টিত করেছিলেন এবং মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্টিত করতে তাঁহার অগ্রণী ভুমিকা ছিল। যুদ্ধ বিদ্ধস্ত দেশটিকে যখন বঙ্গবন্ধু এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন ঠিক সেই মুহুর্তে স্বাধীনতার পরাজিত শক্তি এবং দেশীয় ও আর্ন্তজাতিক ষড়যন্তের মাধ্যমে বঙ্গবন্ধুকে তাহার সপরিবারে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট হত্যা করা হয়। এ দেশ যতদিন তাকবে বঙ্গবন্ধু ততদিন সবার মাঝে অমর হয়ে বেঁচে থাকবেন। আজকের এই দিনে আমরা তাকে শ্রদ্ধার সহিত স্বরন এবং রুহের মাগফিরাত কামনা করছি। #বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post