নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে শহরে এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে শহীদ মিনার প্রাঙ্গনে শোক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, পৌর আওয়ামী লীগের সভাপতি গৌরা দে, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শফিউল আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া শেষে শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়
