কমলগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম

কমলগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ঘোষনা কৃত সারা দেশ ব্যাপি দলের সদস্য সংগ্রহ ও নবায়ন এর কার্যক্রম শুরু হয়েছে।  জাতীয়তাবাদী দলের উক্ত সদস্য সংগ্রহ ও নবায়ন সকলে সর্বাত্মক উপস্থিততে সফল করার লক্ষে কমলগঞ্জ পতনঊষার বি,এন,পির অঙ্গ সংগঠনের উদ্যেগে ২৫ আগস্ট সন্ধ্যা হতে স্থানীয় রাজদিঘীরপার বাজারে অনুষ্ঠিত হয়।পতনঊষার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ জুবের আহমদ এর পরিচালনায় ও ২ নং ওয়ার্ড বি,এনপি সভাপতি জগলুর রহমান চকদারের সভাপতিত্বে জাতীয়তাবাদী দলের উক্ত সদস্য সংগ্রহ ও নবায়ন সকলে সর্বাত্মক উপস্থিততে সফল করার লক্ষে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা বি,এন,পি,র যুগ্ম সাধারন সম্পাদক পতনঊষা ইউনিয়ন বি,এন,পি,সভাপতি জনাব অলি আহমদ খাঁন,অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়ন বি,এন,পির সাধারন সম্পাদক হাজী আব্দুল করিম আনোয়ার,বি,এন,পির যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ,সাংগঠনিক সম্পাদক তোয়াবুর রহমান তবারক,
ইউনিয়ন যুবদলের আহব্বায়ক আবু বক্কর বাক্কা,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হেলাল আহমদ চৌধুরী,যুগ্ম আহব্বায়ক হিফজুর রহমান তুহিন,তাঁতি দলের সাধারন সম্পাদক হাছান আহমদ, যুূবদলের সিনিয়র সদস্য জসিম আহমদ,১ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি সবুজ আহমদ,মোস্তফা মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ।এ সময় বক্তরা জাতিয়তাবাদী দলকে এগিয়ে নিতে দলের প্রত্যেক নেতা কর্মিকে কেন্দ্রের চলমান কাজের আহব্বান জানান।

Post a Comment

Previous Post Next Post