স্টাফ রিপোর্টারঃ টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পানিতে হাকালুকি তীরবর্তী কয়েকটি উপজেলায় দীর্ঘমেয়াদী বন্যায় ক্ষতিগ্রস্থ লক্ষাধিক পরিবার। গত ১১ জুলাই কুলাউড়া ও জুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা দুর্গত ও অসহায়
প্রায় শতাধিক মানুষদের মধ্যে বিশিষ্ট ব্যাবসায়ী খন্দকার সাইদুজ্জামান তানভীরের পক্ষ থেকে ত্রান ও নগদ অর্থ বিতরন করা হয়।
পশ্চিম গবিন্দপুর, পশ্চিম জায়ফরনগর সহ হাকালুকি তীরবর্তী কয়েকটি
গ্রামে ত্রান ও নগদ অর্থ বিতরনে আরো উপস্থিত ছিলেন প্রবাস দাস, রহমান মিয়া,
ওমেন দাস, আব্দুল খালিক মেম্বার, আব্দুল মোমিন, মাহবুবুর রহমান, হিফজুর
রশিদ অপু প্রমুখ।
