কুলাউড়ায় ইত্যাদি নিউজের উদ্যোগে বন্যার্তদের ত্রান বিতরণ

কুলাউড়াঃ  কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম, মইন্তাম ও তিলকপুর এলাকায় ইত্যাদি নিউজের উদ্যোগে ও রাশিদ আলী ফাউন্ডেশনের ও ইত্যাদি নিউজের সম্পাদক ও প্রকাশক রায়হান আহমদের যৌথ অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।

৯ জুলাই রোববার বেলা ১২টায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য, রাশিদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এস এইচ সৈকত, ফাউন্ডেশনের সদস্য সুফিয়া হক, পারুল মিয়া, মমতাজ হাসান, পারভিন আক্তার, গুপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহিন আহমদ, ফয়ছল আহমদসহ অন্যান্যরা।

Post a Comment

Previous Post Next Post