সৌরভ-শচীনকে টক্কর দিতে চান গেইল

সৌরভ-শচীনকে টক্কর দিতে চান গেইল
অনলাইন ডেস্কঃ গেইল বনাম শচীন, কিংবা গেইল বনাম সৌরভ। ক্রিকেট মাঠের বাইশ গজে নয়, এবার এই প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে আইএসএলে।

ভারতের মিলিয়ন ডলার আইপিএলের জন্মলগ্ন থেকেই বিভিন্ন ফ্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেছেন ক্রিস গেইল। এবার ভারতীয় ফুটবলে মন মজেছে ‘ইউনিভার্সাল’ বসের। তাই আইএসএলে ফ্যাঞ্চাইজি দল কিনতে চান উইন্ডিজ ওপেনার।

সেক্ষত্রে গেইলের নতুন টিমের সঙ্গে মহারাজের অ্যাটলেটিকো ডি কলকাতা বা শচীনের কেরালা ব্লাস্টার্সের টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে।

বেঙ্গালুরুর এক গেইমিং কোম্পানির বিশেষ অনুষ্ঠানে ভারতে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্ট্রাইক ব্যাটসম্যান। সেখানেই বিরাট কোহলির এ ওপেনিং সঙ্গী জানালেন, ‘ভারতীয় ফুটবলের আইএসএল টুর্নামেন্টে দল কিনতে আগ্রহী। ’ সে বিষয়ে পরিকল্পনা করে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

গেইল আরও বলেন,‘আইএসএলের মতো মেগা টুর্নামেন্টে দলের মালিক হওয়া আমার কাছে সৌভাগ্যের হবে।

Post a Comment

Previous Post Next Post