রাজনগরে বন্যা দুর্গতদের স্বাস্থ্য সেবা দিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ দীর্ঘ বন্যার কারনে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় দেখা দিয়েছে বিভিন্ন রুগবালাই। আর এই অবস্থায় স্বাস্থ্য সেবা দিতে হাত বাড়ালো রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
৯ জুলাই রবিবার উপজেলার ৪নং পাঁচগাও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটে দাউদ আহমদের বাড়ির সামনে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোগে ৩৬১ জন রোগীকে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা ( ভারপ্রাপ্ত কর্মকর্তা ) ডাঃ উত্তম কুমার শর্মা, মেডিকেল অফিসার ডাঃ ছাদেকুল আলম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুহেল রানা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উজ্জল মিয়া ও এইচ আই ইনচার্জ হরিপদ দেব, এইচ এ ফরজান আলী এবং নার্স বৃন্দ এই ফ্রি স্বাস্থ্য সেবা দেন।
উক্ত ফ্রি ক্যাম্পে মেডিকেল চেকআপ সহ খাবার স্যালাইন, গাতার স্যালাইন, গেসের ঔষধ, সিটামল, এন্টিবায়োটিক, ভিটামিন বি কমপ্লেক্স সহ নানান রোগের ঔষধ দেওয়া হয়।
এসময় ৪নং ওয়ার্ডের সদস্য তারেক রহমান, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

Post a Comment

Previous Post Next Post