কুলাউড়ায় যুবলীগের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় কাতার যুবলীগের সভাপতি জাকির হোসেনের অর্থায়নে ও কাদিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৮ জুলাই শনিবার বিকেলে কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া বাজারে এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি সঞ্জিত দাসের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল মনি ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফাতুল ইসলাম ফুল এর যৌথ পরিচালনায় এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন বলেন, যে কোন দুর্যোগে গণ-মানুষের নেত্রী, প্রধান মন্ত্রী শেখ হাসিনা দলের সকল নেতা-কর্মীকে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য বলে থাকেন। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আমাদের অঙ্গ-সংগঠনের সকল নেতা-কর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। বন্যার পানি না কমা পর্যন্ত আপনাদের কাছে সরকারী ভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হবে। আমাদের দলের দুর্যোগ ব্যবস্তাপনা ও ত্রাণ মন্ত্রী নিজে কুলাউড়ায় এসে ঘোষনা করে গেছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদ, অজয় দাস, উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদর, সহ-সভাপতি খয়রুল ইসলাম কয়ছর, সাধারণ সম্পাদক আবদুস শহীদ, কুয়েত আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম সমছু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মনসুর আহমদ ও কাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জুবেল আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post