মাহফুজ আদনানকে শুভেচ্ছা এবং অভিনন্দন

স্টাফ রিপোর্টারঃ আমেরিকায় ব্যস্ত নাগরিক জীবনে থেকেও বাংলাদেশী কমিউনিটির তরুণদের ঐক্যবদ্ধ করছেন, বাংলাদেশের মুখ উজ্জল করছেন বৃহত্তর সিলেটের প্রিয়মুখ মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ আদনান । সিলেটের মত তিনি আর্ন্তজাতিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর জনপ্রিয় যুবসংগঠন রোটারেক্ট নিয়ে প্রবাসে তরুণদের কমিউনিটির জন্য তৈরি করছেন । গত ১২ জুলাই ২০১৭ রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্স রোটারি হেড কোয়ার্টার থেকে নিবন্ধন (চার্টার) পেয়েছে । সিলেটের সন্তান মাহফূজ আদনান আমেরিকার বুকে প্রথম কোন রোটারেক্ট সংগঠন যাত্রা শুরু করে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় । তার এবং তার ক্লাবের সকল সদস্যকে সিলেটের তথা বাংলাদেশের তৃণমূল সকল সংবাদকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ।

Post a Comment

Previous Post Next Post