কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন

মুকিম আহমদ চৌধুরীঃ মুসলমানদের প্রথম কিবলাহ আল আকসা মসজিদে আযান বন্ধ ও নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাধে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার তিন দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে কুলাউড়া উপজেলা শাখার উদ্দোগে ২৬ জুলাই বুধবার বিকাল ৫.০০ ঘটিকার সময় এক বিশাল বিক্ষোভ মিছিল  কুলাউড়া শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে কুলাউড়া চৌমুহনী চত্বরে এক পথ সভা উপজেলা তালামিযের সভাপতি মোঃ শাহজাহান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম. আফজাল হোসেন সাজুর সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের   ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় তালামিযের সাবেক প্রশিক্ষণ সম্পাদক কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ -শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, পৌর আল-ইসলাহ'র সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই।
বিক্ষোভ মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আল-ইসলাহ'র  যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওঃ এহসানুল মাহবুব জাকির, কাজী মাওঃ মখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এইচ এম শামছুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিয বদরুল ইসলাম, কাতার কেন্দ্রীয় আল-ইসলাহ'র সদস্য সালমান খান রুহেল, মাছুম আহমেদ, দক্ষিনবাজার জামে মসজিদের ইমাম মাওঃ জুবায়ের আহমদ, জয়চন্ডী ইউপি আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওঃ জিয়াউর রহমান, উপজেলা তালামীযের সাবেক সাধারন সম্পাদক হাফিজ আহমদ আলী, সাবেক সহ-সভাপতি জুনাব আলী, সাবেক সভাপতি ফয়জুর রহমান শাহীন, এবাদুর রহমান, তানভীর আহমেদ কাওসার, ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটির সহ-সভাপতি আজিজুল ইসলাম সুলেমান, সাধারণ সম্পাদক মুকিম আহমদ চৌধুরী, ইমাম হোসাইন যুব পরিষদের আহবায়ক রাজু আহমদ, উপজেলা তালামীযের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম আবুল, সহ সভাপতি মাশহুদুর রহমান আফজাল, আব্দুস শুকুর সরকুম, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দিন নোমান, সৈয়দ হাবিবুন নূর, সাংগঠনিক সম্পাদক পারভেছ সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন, জিয়াউর রহমান খান মিতুল, প্রচার সম্পাদক মোঃ আল আমিন, অর্থ সম্পাদক রেদ্বওয়ান বখস রাহাদ, তালামিয নেতা ইমরান আহমেদ, এমদাদুল হক,  নজরুল ইসলাম,  আবুল হোসেন রিজন, রেমান আহমদ, কয়েছ আহমদ, আব্দুল মুবিন, কাওছার আহমদ, জাকির হোসেন, আব্দুস সবুর, আবুল কাসেম, দুলাল আহমদ, নজরুল ইসলাম জুলহাস, মিশকাত আহমদ, রিয়াজুল ইসলাম, নিয়াজুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post