স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বন্যা দুর্গত পালেরমুড়া বাজার, রসুলগঞ্জ বাজার, নবাবগঞ্জ বাজার, খায়েরচক বাজার, গৌড়করণ বাজার ও মনসুরগঞ্জ বাজার এলাকায় ০৭ জুলাই শুক্রবার দিনব্যাপী কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশন, কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯-২০০০ব্যাচ, সোনার বাংলা যুব সংঘ ও কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ এর সমন্বিত উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত ফ্রি মেডিকেল ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। দিনব্যাপী কার্যক্রমে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী সকল সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সোনার বাংলা যুব সংঘের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন, ভুকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেইন, চিকিৎসক ডাঃ জুবায়ের আহমদ (সুমন), ডাঃ ফরিদ আহমদ, ডাঃ মাসুম খাঁন, এ টি এম মাহবুব হাসান (সিনিয়র মেডিকেল অফিসার একমি),আয়াতুর রহমান সুহান (মেডিকেল পমশন অফিসার, মুবচ্ছির হুসেইন (এডবিন অফিসার) মিশন , ৯৯-২০০০ ব্যাচের খন্দকার মুজিবুর রহমান মন্সী, রাহাত আহমদ, খন্দকার সবুজ আহমদ, মোঃআব্দুল গফুর, মোঃ রাছেল আহমদ, মোঃসাজু আহমদ, মোঃ মোস্তাক আহমদ, মোঃজাকির হুসেন, মোঃ এনাম আহমদ, সিরাজুল ইসলাম চৌধুরী (রজু), সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি খায়রুল কবির জাফর, সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিন, সিনিয়র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আরিফ, সদস্য জাহিদ হাসান শিপলু, এছাড়াও মুক্ত স্কাউটের সদস্যবৃন্দ।
দিনব্যাপী কার্যক্রমে বন্যা দুর্গত এলাকার প্রায় সহস্রাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
