স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর অর্থায়নে জয়চন্ডি ইউনিয়নের গৌরিশংকর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ জুলাই সোমবার লন্ডন প্রবাসী ওলিউর রহমান ফাহিমের বাড়িতে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিরিন আক্তার মুন্নি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, রাশিদ আলী ফাউন্ডেশনের সদস্য সুফিয়া হক, মমতাজ হাসান, ফাহিমের পিতা বেলাল আহমদ চৌধুরী, শোয়েব আহমদ, প্রবাসী শিপু রহমান, নাঈম আহমদ চৌধুরী প্রমুখ।
