অনলাইন ডেস্কঃ বিদ্যুতের অপচয় রোধে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার।
এ ব্যাপারে বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সরকারি, বেসকারি প্রতিষ্ঠানে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় ব্যবহারের জন্য ২০০৯ সালের ২৪ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সকলকে অবহিত করে উক্ত সিদ্ধান্তের আলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের অনুরোধ জানায়।
প্রসঙ্গত, সম্প্রতি কোনো কোনো দপ্তরে উক্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না বিধায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুতের অপচয় রোধে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। এ ব্যাপারে বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সরকারি, বেসকারি প্রতিষ্ঠানে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় ব্যবহারের জন্য ২০০৯ সালের ২৪ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সকলকে অবহিত করে উক্ত সিদ্ধান্তের আলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের অনুরোধ জানায়। প্রসঙ্গত, সম্প্রতি কোনো কোনো দপ্তরে উক্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না বিধায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
