দুই বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জার্মানি

স্পোর্টস ডেস্কঃ দুই বছর পর আবারও ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছে জার্মানি। গত সপ্তাহে কনফেডারেশন্স কাপ জয়ের মাধ্যমেই ব্রাজিল ও আর্জেন্টিনাকে পিছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা এবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি দখল করলো।

রাশিয়ার মাটিতে অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপের ফাইনালে জার্মানি ১-০ গোলে চিলিকে পরাজিত করে প্রথমবারের মত শিরোপা জয়ের স্বাদ পায়। এর ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও তারা ফেবারিট হিসেবেই নিঃসন্দেহে মাঠে নামবে। দুই বছরের বেশি সময় পরে জার্মানরা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি পুনরায় দখল করলো।

জার্মানির শীর্ষস্থান দখলে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালের ঠিক আগে থেকে ব্রাজিল দ্বিতীয় ও আর্জেন্টিনা তৃতীয় স্থানে নেমে গেছে।

ফিফা শীর্ষ ১০ র‌্যাঙ্কিং :
১. জার্মানি (+২)
২. ব্রাজিল (-১)
৩. আর্জেন্টিনা (-১)
৪. পর্তুগাল (+৪)
৫. সুইজারল্যান্ড (+৪)
৬. পোল্যান্ড (+৪)
৭. চিলি (-৩)
৮. কলম্বিয়া (-৩)
৯. ফ্রান্স (-৩)
১০. বেলজিয়াম (-৩)

Post a Comment

Previous Post Next Post