স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মো. শামীম মুসার কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় করেছেন।
(১৩ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে থানা প্রাঙ্গনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ বলেন, কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সাংবাদিকদের ভূমিকা অনস্বিকার্য। সাংবাদিকরা সমাজের সকল দুর্নিতি অনিয়মের চিত্র তুলে ধরায় অপরাধীরা আতঙ্কে থাকে। তাই সমাজে অপরাধ প্রবনতা নিয়ন্ত্রনে থাকে। এছাড়াও তিনি বলেন, কুলাউড়ার যানজট নিরসনে আমাদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
এদিকে নতুন অফিসার ইনচার্জ মো. শামীম মুসা দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,আপনারা আমার কাজে সহযোগীতা করবেন,আমি কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বোচ্চ আইন প্রয়োগ করবো। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ-সাংবাদিক একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুশীল সেনগুপ্ত, স্বপন কুমার দেব রতন, আজিজুল ইসলাম, আবু সাঈদ চৌধুরী ফুয়াদ, এম মছব্বির আলী,মো. নাজমুল ইসলাম,শরীফ আহমদ, সাইদুল হাসান সিপন,শাকির আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া কর্মরত সকল প্রিন্ট,অনলাইন সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য,নবাগত ওসি মো. শামীম মুসা ০৯ জুলাই রবিবার রাতে যোগদান করেছেন।
