দাফনের সময় কাফনের কাপড়ে ভেসে উঠলো আরবি অক্ষর!

অনলাইন ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জে দাফনের সময় কাফনের কাপড়ে ভেসে উঠলো আরবী হরফযুক্ত ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’। বিষয়টি দেখার পর এলাকার হৈই-চৈই পড়ে যায় এবং উপস্থিত লোকজন তা ছবি ও ভিডিও করে রাখেন। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া হাসপাতাল সড়কের ধারের কবরস্থানে এ ঘটনাটি ঘটে। তবে স্থানীয় মানুষ এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছে।

জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে দুইদিনের শিশু আবু রায়হান মারা যাওয়ায় দাফন করা হবে। কবর খোড়া সম্পন্ন। হঠাৎই বৃষ্টি নামে। কবর খোড়ার কাজে নিয়োজিত মানুষগুলো কবরটি বৃষ্টির পানিতে যাতে না ভিজে তার জন্য সাদা পলিথন দিয়ে ঢেকে দিলো। ঠিক তখনই হঠাৎ পলিথিনের উপর কালো কালী দিয়ে লেখার মতো ভেসে উঠলো আরবি হরফে ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’। আরো দেখা গেল পলিথিনের উপর আরবি বিভিন্ন হরফ এবং একটি মিনার আকৃতির ছবি। মৃত শিশুর চাচা সাংবাদিক জামির হোসেন জানান, সোমবার কালীগঞ্জের একটি ক্লিনিকে তার ছোট ভাই ইমদাদুল হক ইন্তার স্ত্রী একটি ছেলে সন্তান প্রসব করে। শিশুটি অসুস্থ থাকায় তাকে যশোরের একটি প্রাইভেট হাসপাতালে নেবার পর সে মারা যায়। এর পর মঙ্গলবার বিকালে তার জানাজার পর দাফন করার জন্য বলিদাপাড়া হাসপাতাল সড়কের কবরস্থানে কবর খোড়া হয়। এ সময় বৃষ্টি নামলে স্থানীয় মানুষ কবরটি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেয় যাতে পানি না ঢোকে। তখনই পলিথিনের উপর এমন দৃশ্য দেখা যায়। তবে কিছুক্ষেণর মধ্যে ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’ শব্দটি মুছে যায়। তবে আরবি হরফগুলো ও মিনার আকৃতির ছবিটি বেশ কিছুক্ষণ ছিল। তিনি আরো জানান, বিষয়টি স্থানীয়রা ভিডিও ধারণ করে এবং ছবি তোলে। এরপর পরই পলিথিনটি কবরের উপর ঢেকে দিয়ে শিশু আবু রায়হানের দাফন করা হয়। সুত্রঃ বিডি প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post