হাজী আপ্তাব আলী কল্যান ট্রাষ্টের ত্রান বিতরন

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় হাজী আপ্তাব আলী কল্যান ট্রাষ্ট এর উদ্যেগে  প্রায় ২০০ শতাধিক অসহায় বর্ন্যাতদের মধ্যে ত্রানসামগ্রী বিতরন করা হয়। 

গত ৬ জুলাই বৃহঃষ্পতিবার কুলাউড়া পৌর শহরের সোনাপুর, বেয়ালা, সাদেকপুর, দেকিয়ারপুর, জয়চন্ড্রি ও ভুকশিমইল ইউনিয়নের লেওরহাই, মিরশংকর, সাদিপুর সহ বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী বিতরন করা হয়। হাজী আপ্তাব আলী কল্যান ট্রাষ্টের সাধারণ সম্পাদক সালেহ আহমদের উপস্থিতিতে ত্রান বিতরনে আরো উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, জুড়ী টি এইচ খানম একাডেমি কলেজের উপাধক্ষ্য ফরহাদ আহমেদ, ৫নং ওয়ার্ড কমিশনার সামছুর রহমান, ২ নং ওয়ার্ড কমিশনার আরিফ, এপেক্সিয়ান তোফায়েল আহমদ ডালিম, আলমাছ পারভেজ তালুকদার, অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সহসম্পাদক নাজমুল বারী সোহেল, সাবেক ছাত্রনেতা এহসানুল হক টিপু, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়হাম রুমেল, মজমিল আলী, জিয়াউর রহমান, এপেক্সিয়ান সোহেল আহমদ, সোহান, ফারহান, তজই, অনিক, শাহান প্রমুখ ।

Post a Comment

Previous Post Next Post