কুলাউড়ায় প্রবাসীর বাসায় ডাকাতি

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌর শহরে প্রবাসীর বাসায় ডাকাতি সংঘঠিত হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৯ জুলাই বুধবার সন্ধ্যা রাতে আহমদাবাদ আবাসিক এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী হাসনু মিয়া বাসায় এ ঘঠনাটি ঘটে। প্রবাসীর স্বজন ও এলাকাবাসীর দাবী ডাকাতি তবে পুলিশ বলছে অজ্ঞান পার্টির হামলা। এ ঘটনায় বাসার গৃহকত্রীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবাসীর স্বজন, এলাকাবাসী ও স্থানীয় কাউন্সিলর সুত্রে জানা যায়, বুধবার রাতে বাসার পেছনের দুটো দরজা ভেঙে ডাকাতদল প্রবেশ করে। ডাকাতদল লোকজনকে মারপিট ও অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ ৮-১০ লাখ টাকার মালামাল লুট করে। সকালে বাসার লোকজন দরজা না খোলায় তাদের আত্মীয় স্বজন দুপুরে এসে বাসায় ডুকে দেখেন সবাই অচেতন অবস্থায় পড়ে আছেন। ডাকাতের হামলায় গৃহকত্রী শেলি বেগম (৫০), তার মেয়ে জনি বেগম (২৫) ও জলি বেগম (১৪) এবং ছেলে ছামি (১২) ও নাতি সাদিফ (২) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শেলি বেগম, জনি বেগম, শিশু সাদিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে কুলাউড়া থানার এসআই সাব্বির আহমদ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
স্থানীয় পৌর কাউন্সিলার মঞ্জুর আলম চৌধুরী খোকন জানান, আহত জনি বেগম তাকে জানিয়েছেন, সন্ধ্যার পর অচেতন করার কোন স্প্রে বাসায় ভেতরে মারা হয়েছে। রাত নয়টার পর তারা আর কিছু বলতে পারেন না। এটা নিঃসন্দেহে ডাকাতি।
এব্যাপারে কুলাউড়া থানার এসআই সাব্বির আহমদ মোবাইলে জানান, এটা ডাকাতি নয় তবে অজ্ঞান পার্টির সদস্যরা বাসার গেইট ভেঙে ঘরে প্রবেশ করেছে কিছু টাকা পয়সা নিয়ে যায়। যারা অসুস্থ আছে তারা সুস্থ হয়ে ফিরে আসলে তাদের বক্তব্য নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনা তদন্ত করছে। #

Post a Comment

Previous Post Next Post