রাজনগরে বন্যা দুর্গতদের মধ্যে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

রাজনগরে বন্যা দুর্গতদের মধ্যে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট।

শনিবার (১০ জুন) দুপুরে রাজনগরের কামারচাক, তারাপাশা এবং উত্তরভাগ এলাকায় ২১০টি পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল, ২লিটার সোয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ ও ১ কেজি করে লবণ তুলে দেন ইউনিটের সদস্যরা।

জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট চেয়ারম্যান আজিজুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান হোসনে আরা ওয়াহিদ, সাধারণ সম্পাদক শাহ মো. আলী শাহেদ, সদস্য- মিছবাহুদ্দোজা ভেলাই, রাধাপদ দেব সজল, হাসান আহমদ জাবেদ, যুব প্রধান কামরুল ইসলাম মুন্না, স্থানীয় ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post