বাগদাদের মার্কেটে আত্মঘাতী হামলা, নিহত ৩০

বাগদাদের মার্কেটে আত্মঘাতী হামলা, নিহত ৩০
অনলাইন ডেস্কঃ ইরাকের দক্ষিণ বাগদাদের পবিত্র কারবালার অদূরে মুসায়াব শহরের এক মার্কেটে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৫ জন। শুক্রবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে।

ইরাকের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, একজন মহিলার শরীরে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল। আত্মঘাতী বোমারু এই মহিলার পরিচয় এখনো জানাতে পারেনি দেশটির পুলিশ। তবে ঘটনার পরপরই ইসলামিক স্টেট দাবি করে, ইরাকের মার্কেটে তারাই এই হামলা চালিয়েছে।

আত্মঘাতী বোমারু যে একজন মহিলাই ছিল, মরদেহ পরীক্ষার পর নিরাপত্তা কর্মকর্তারা তা নিশ্চিত করেছেন। মসুল হাতছাড়া হওয়ার পর, শুক্রবার ইরাকের মার্কেটে হামালা চালিয়ে, ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে আইএস।

Post a Comment

Previous Post Next Post