কুলাউড়ায় হাফিজ হেলালের চিকিৎসা জন্য আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টারঃ মরনব্যাধী ক্যানসারে আক্রান্ত হাফিজ হেলাল আহমেদ এর উন্নত চিকিৎসার জন্য  কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় । আজ সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ে এক অনাড়ম্বর আনুষ্ঠানের মাধ্যমে এই চেক প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বী, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া ব্যবসায়ি কল্যান সমিতির সভাপতি বদরুজজামান সজল, পৃথিমপাশ ইউনিয়নের চেয়ারম্যান আলী বাখর খান, রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, কুলাউড়ার প্রবীন সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী এবং যুক্তরাজ্য থেকে আগত কমিউনিটি ব্যক্তিত্ব, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কার্যনির্বাহী সদস্য আহবাব হোসেইন খান বাপ্পি প্রমুখ।

ক্যানসারে আক্রান্ত হাফিজ হেলাল আহমেদ এ সময় আবেগ জড়িত কন্ঠে তিনি  যুক্তরাজ্যে বসবাসরত কুলাউড়াবাসী প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরোও বলেন তার এই অসময়ে যারা এগিয়ে এসেছেন তারা সত্যিই মানতার কল্যাণে কাজ করেন। তিনি এ দানকে চির জীবনমনে রাখবেন ।

Post a Comment

Previous Post Next Post