জুড়ীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ  জুড়ীতে মাছ ধরতে গিয়ে জাকির হোসেন (১৮) নামক এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুর ১ টার দিকে ভোগতেরা গ্রামের আমেরতল নামকস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে ডুবুরিয়া দল।  নিহত জাকির জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুল জলিলের পুত্র।

জানা যায়, বুধবার সকালে জাকির তার ভাইকে নিয়ে পার্শ্ববর্তী শাহ খাকীর খালে (জিয়ার খাল)র আমেরতল নামক স্থানে মাছ ধরতে গেলে এক পর্যায়ে প্রচন্ড গরম অতিষ্ট হয়ে জাকির পানিতে নেমে ডুবাতে থাকে হঠাৎ সে পানিতে তলিয়ে যায় পরে তার ভাই চিৎকার করলে প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজন ছুটে এসে খোঁজাখোজি শুরু করেন। পরে না পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা অনেক খোঁজাখোজির পর না পেয়ে সিলেট থেকে ডুবুরিয়া দল এসে দুপুর ১ টার দিকে জাকিরের মৃতদেহ উদ্ধার করে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে অনুমতি নিয়ে বিনা ময়না তদন্তে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post