জন্মদিনে মুশফিককে মহাকাব্যিক উপহার

জন্মদিনে মুশফিককে মহাকাব্যিক উপহার
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ একাদশের অন্যতম অঙ্গ মুশফিক। তার হাত ধরে টিম বাংলাদেশ পেয়েছে বহু সাফল্য। তবে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটহাতে একরকম ব্যর্থ ছিলেন তিনি। টাইগার দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের নামের পাশে যোগ হয় মাত্র ১৪ রান। এর উপর দিনটি মুশফিকের জন্যও ছিল বিশেষ। কারণ ৯ জুন ছিল মুশফিকের ৩০তম জন্মদিন।

অবশ্য এই বিশেষ দিনে মুশফিক না পারলেও জন্মদিনের উপহার দিতে কিন্তু ভুলেননি সাকিব-মাহমুদউল্লাহ। চরম বিপর্যয় থেকে টেনে তুলে দলকে জয়ের উল্লাসে মাতিয়েছেন তারা। কার্ডিফে এনে দিয়েছেন আরেকটি মহাকাব্যিক জয়।

৩৩ রানে চার উইকেট হারানো বাংলাদেশকে মুহূর্তেই অপ্রতিরোধ্য করে তুললেন সাকিব-মাহমুদউল্লাহ। এই জুটিতেই বাংলাদেশ পৌঁছে যায় ২৫৭ রানে। তাদের জুটি ২২৪ রানের। যেটা শুধু পঞ্চম উইকেটে আটকে থাকলো না। যে কোনো উইকেটে হয়ে গেলো বাংলাদেশের সেরা জুটি। আর সেরা জুটিতে মিললো চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা জয়!

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি ছিল তৃতীয় উইকেটে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ১৭৮ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ও মুশফিক ভেঙেছিলেন হাবিবুল বাশার ও রাজিন সালেহ জুটির রেকর্ড। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ফতুল্লায় ১৭৫ রানের জুটি গড়েছিলেন দুজন।

Post a Comment

Previous Post Next Post