ঈদের তিন ছবিতে অমিত হাসান

বিনোদন ডেস্কঃ আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে নবাব, বস টু এবং রংবাজ নামের তিনটি ছবি। আলোচিত এই তিন ছবিতেই অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান।

মঙ্গলবার (১৩ জুন) নগরীর ঢাকা ক্লাবে বস টু ছবির মুক্তি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অমিত হাসান তার অভিনীত তিন ছবি নিয়ে কথা বলেন।

অমিত হাসান বলেন, অনেক বছর পর এবার ঈদে আমার অভিনীত তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবি তিনটি নিজের চরিত্র নিয়ে আমি বেশ আশাবাদী।

তিনি বলেন, তিনটি ছবিতেই আমার চরিত্র তিন ধরনের। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই।

বস টু ছবিতে নিয়ে অমিত হাসান বলেন, এই ছবিতে আমি অনেক রিস্ক নিয়ে শুটিং করেছি। পাহাড়ের ওপর দিয়ে রাস্তায় গাড়িতে চড়ে ঝুঁকিপূর্ণ শট দিয়েছি। একটু এদিকওদিক হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। এবারই প্রথম আমি জিৎ-এর সঙ্গে অভিনয় করেছি।

যোগ করে এই অভিনেতা বলেন, সবগুলো ছবি দর্শকরা হলে গিয়ে দেখলে আমি সহ ছবি নির্মাণের সঙ্গে সবার পরিশ্রম সার্থক হবে।

Post a Comment

Previous Post Next Post