বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো সোস্যাল কেয়ার অব নেশন

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো সোস্যাল কেয়ার অব নেশন
আমিন জাহানঃ সাম্প্রতিক অতিবৃষ্টি ও মনু নদের ভাঙ্গনের ফলে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যায় কুলাউড়ার তিনটি ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়। যার ফলে বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হাজীপুর ইউনিয়নে ৮ জুন বৃহস্পতিবার কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি খায়রুল কবির জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েম আহমেদ এর পরিচালনায় ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মাও. ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসিত বাচ্চু, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মেম্বার মোঃ মনিরুজ্জামান, ৯ নং ওয়ার্ড মেম্বার গুলজার আহমেদ, সংগঠনের উপদেষ্টা ডাঃ হেমন্ত চন্দ্র পাল, ডাঃ ফরিদ আহমেদ, সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ডেইলি বিডিমেইলের সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা একেএম জাবের ও খন্দকার মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সোস্যাল কেয়ার অব নেশনের সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিন, সিনিয়র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, জামিল আহমদ চৌধুরী, সোহেল আহমদ, আবু রুম্মান চৌধুরী, রনি আহমেদ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক আসিকুল ইসলাম বাবু, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আরিফ, সদস্য- মোঃ মোক্তার আহমেদ, ফয়সাল আহমেদ, জাহিদ হাসান শিবলু ও বাবুল মিয়া প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post