সুইডেন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ তিন দিনের সরকারি সফর শেষে সুইডেন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে স্টকহোম থেকে লন্ডন হয়ে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

শুক্রবার দুপুরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্টকহোম থেকে লন্ডনে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিথ্রো বিমানবন্দরে তিন ঘণ্টা যাত্রাবিরতির পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠেন তিনি।

স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রেস সচিব ইহসানুল করিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post