যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

রৌমারী সীমান্তে দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
অনলাইন ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্ত থেকে নজরুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশিসহ দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিএসএফের হাতে আটক বাংলাদেশির বাড়ি রৌমারী উপজেলার শোলমারী এলাকায়। অপর ব্যক্তির নাম আলম মিয়া (৩০)। তার বাড়ি ভারতে বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার সকালে রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তের ১০৬১ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের পাশের এলাকা দিয়ে বাংলাদেশি যুবক নজরুল ইসলাম ও ভারতীয় নাগরিক আলম মিয়া গরু আনতে যায়। এসময় দুই যুবককে সীমান্তে দেখে ভারতের ৫৭ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়।

রৌমারী সীমান্তের দায়িত্বরত জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post