কুলাউড়ায় ছাতাপীর স্মৃতি পরিষদের ইফতার ও কৃতি শিক্ষার্থি সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়ায় হযরত মনছব আলী ছাতাপীর(রহঃ) স্মৃতি পরিষদের আয়োজন দাখিল এবং এস.এস.সি পরিক্ষায় কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও ইফতার মাহফিল গত ১৬জুন শুক্রবার অনুষ্টিত হয়েছে। উপজেলার গৌড়করন ছাতাপীর (রহঃ) মাজার সংলগ্ন মসজিদ মাঠে অনুষ্টিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে মোঃ দরবেশ আলী ছাহেব জাদায়ে গৌড়করনীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুমের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জয়চন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, স্মৃতি পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি আহসান উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, কুলাউড়া ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার মাওলানা হাবিবুর রহমান, জেলা তালামিযের সাবেক সভাপতি খন্দকার অজিউর রহমান আসাদ, সৌদিআরব প্রবাসি মোঃ জুমান আহমদ, স্মৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ শওকত হোসেন শিবলু, সাধারন সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, উপদেষ্টা জামাল আহমদ, জেলা তালামিযের সাংগঠনিক সম্পাদক শেখ কাদির আল হাসান, স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক এইচডি রুবেল, সদস্য মেহদী হাসান খালিক, প্রবাসি সদস্য মেরুল আহমদ, সাহেল আহমদ প্রমুখ। অনুষ্টানে ১৫০জন কৃতি শিক্ষার্থি ও অতিথিবৃন্ধকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post