মঈনুর রহমান সাহান: কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো:গোলাম রাব্বী নেতৃত্বে ১৬মে রোজ মঙ্গলবার ব্রাক্ষনবাজার ৪টি হোটেলে মোট ১৩,৫০০ টাকা জরিমানা করা হয়। এইসব হোটেল গুলো হল ঘিলাছড়া হোটেল ৭,০০০টাকা,নাইওরী হোটেল ৫,০০০টাকা,হোটেল বৈশাখী ৫০০টাকা হোটেল ভাই ভাই ১০০০টাকা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাক্ষনবাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী পরিবেশন ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এই ৪ হোটেলকে জরিমানা করা হয়। অভিযানে কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়।
