স্পোর্টস ডেস্কঃ তামিম-সাব্বিরের আউটে ধাক্কা সামলে শতরানে ঘর পেরিয়েছে বাংলাদেশ। ২০.৩ ওভারে ২ উইকেটে শতরান স্পর্শ করে টাইগাররা। মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের দৃঢ়তায় আর কোনো অঘটন ঘটেনি এখন পর্যন্ত।
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যােন্ডের বিপক্ষে দারুণ সূচনা এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে ৭২ রানের নিরবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন। কিন্তু উইকেটে থিতু হতে গিয়েও পারলেন না তামিম ইকবাল মাত্র ৪২ বলে ২৩ রান করে ফিরে গেছেন সাজঘরে।
আর একই পথে হাটলেন বাংলাদেশের তরুন তুর্কি সাব্বির রহমানও। টানা দুই ম্যাচে ব্যর্থতার পরিচয় দিলেন সাব্বির। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পর আয়ারল্যান্ডের বিপক্ষে ডাক মারেন তিনি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র ১ রান। মাত্র ৫ রানের ব্যবধানে পরপর দুটি উইকেটের পতন কিছুটা হলেও ধাক্কা খেল টাইগাররা।
