প্রথম টি-টুয়েন্টিতে ৬ উইকেটে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দুই ম্যাচ সিরিজের প্রথমটি ৬ উইকেটে জয় লাভ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে বাংলাদেশ। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে নিজেদের লক্ষ্যে পৌছে যায় লংকানরা। এ জয়ের ফলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামার কথা ছিল দুই দলের। তবে বৃষ্টি নামে কলম্বোতে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তে টাইগারদের হয়ে ওপেনিং করতে নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন তামিম। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রান আউট হন সাব্বির রহমান (১৬)। দলীয় ৫৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। একই রানের মাথায় ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন তিনি। নবম ওভারের দ্বিতীয় বলে আসেলা গুনারন্তের ডেলিভারিতে বোল্ড হন মুশফিকুর রহিম। ৯ বলে এক চারে ৮ রান করেন তিনি।

দলীয় দ্বাদশ ওভারের প্রথম বলে আউট হন সাকিব আল হাসান। সেকেগু প্রশন্নর বলে গুনারত্নেকে ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ১১ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ১৯তম ওভারে মালিঙ্গার প্রথম বলেই বোল্ড হন মাহমুদল্লাহ রিয়াদ। ২৬ বলে তিন চারে ৩১ রান করেন তিনি। ৩০ বলে তিনটি চারের সাহায্যে ৩৪ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৯ রানে অপরাজিত থাকেন মাশরাফি বিন মর্তুজা।

১৫৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। তবে নিজের পর পর দুই ওভারে দুটি উইকেট তুলে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন মাশরাফি বিন মর্তুজা। উপল থারাঙ্গাকে ২৪ রানে মোস্তাফিজের ক্যাচ ও দিলশান মুনাবেরাকে ৮ রানে নিজেরই ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ১৫তম ওভারের তৃতীয় বলে সাব্বির রহমানের থ্রোতে রান আউট হয়ে ফেরেন আসেলা গুনারত্নে। তিনি ১৮ বলে ১৭ রান করেন। সর্বোচ্চ ৭৭ রান করা ওপেনার কুশাল পেরেরাকে ফেরান তাসকিন আহমেদ। ৫৩ বলে ৯ চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। শেষ দিকে প্রশন্ন ২২ ও থিসারা পেরেরা ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

Post a Comment

Previous Post Next Post