স্টাফ রিপোর্টারঃ
এপেক্স বাংলাদেশের অন্তর্ভূক্ত এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে
কুলাউড়া উছলাপাড়াস্থ আত্তর খাঁন হাফিজিয়া মাদ্রাসায় সম্প্রতি এতিমখানার
ছাত্রদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট
এপেক্সিয়ান শরীফ আহমদের সভাপতিত্বে ও সঞ্চালনে উক্ত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক
হাফিজ মহসিন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া পৌর সভার
৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, ০৫নং ওয়ার্ডের কাউন্সিলর সামছুল
ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আহবাব হোসেন খান বাপ্পি,
স্পেন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা তুতিউর রহমান, ফ্রান্স প্রবাসী
বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মুকিত রুহেল, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের
অতীত সভাপতিবৃন্দ এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী, এপেঃ তোফায়েল আহমদ ডালিম, এপেঃ
শহীদুল ইসলাম তনয়, সদ্য অতীত সভাপতি এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল। এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ
জাহাঙ্গীর আলম, সার্ভিস ডিরেক্টর এপেঃ সফিউল আলম সৌরভ, ফেলোশীপ এন্ড পাবলিক
রিলেশন ডিরেক্টর এপেঃ সোহেল আহমদ, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ আলতাফ হোসেন
সুমেল, অ্যাকটিভ ফ্লোর মেম্বার এপেঃ ছালেহ আহমদ, রাইজিং ষ্টার ক্লাব
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আজীবন সদস্য জাকারিয়া আলম মিন্টু, রাইজিং স্টার
ক্লাব কুলাউড়ার সিনিয়র সহ সভাপতি আলমাছ পারভেজ তালুকদার, সিনিয়র সদস্য
এনামুল হক, জিয়া উদ্দিন, আবির হোসেন প্রমুখ।
