আমিন জাহানঃ কুলাউড়া উপজেলা সদরের সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে সমিতির কার্যালয়ে অনুষ্টিত পরিষদের সভায় আগামী ১০ ও ১১ এপ্রিল মনোনয়নপত্র ক্রয়, ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ১৬ এপ্রিল বাছাই, ১৯ এপ্রিল প্রত্যাহার ও ২২ এপ্রিল প্রতীক বরাদ্ধের তারিখ নির্ধারণ করা হয়।
উল্লেখ্য সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সম্পাদক জাফর আহমদ গিলমানের পরিচালনায় ৭ মার্চ অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় আসন্ন নির্বাচন পরিচালনার জন্য বিশিষ্ট ঠিকাদার খন্দকার লুৎফুর রহমানকে আহ্বায়ক ও সিপার উদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাবেক সভাপতি হাজী মোঃ চেরাগ আলী, সাবেক সম্পাদক এএসএম জামান মতিন, ছানোয়ার আলী ছনু, অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ বদরুল ইসলাম।
