'ঘুড়ি উৎসব - ২০১৭' উদযাপন

'ঘুড়ি উৎসব - ২০১৭' উদযাপন
বিশেষ প্রতিনিধিঃ বর্ণজট সাহিত্য সংঘের ত্রৈমাসিক সাহিত্য সামিয়িকী 'ঘুড়ি'-এর বর্ষপূর্তি ও ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে উদযাপিত হলো 'ঘুড়ি উৎসব - ২০১৭’। 
উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী বইমেলার। 'ঘুড়ি'-এর ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ উদ্দিন, প্রফেসর এমিরেটাস এম. আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ জনাব খন্দকার মাহমুদুর রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর এম. রবিউল ইসলাম, 'ঘুড়ি' সামিয়িকীর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান জনাব মিয়া মোঃ আসাদুজ্জামান আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসান এবং সাহিত্য সামিয়িকী 'ঘুড়ি'-এর সম্পাদক এম. এ সিদ্দিকী বাপ্পী। 
বক্তারা 'ঘুড়ি'-এর সাফল্য কামনা করেন এবং আগামী দিনগুলোতে এই প্রকাশনা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ছাত্র ছাত্রীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। এর আগে মাননীয় উপাচার্য মহোদয় তিনদিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন।

Post a Comment

Previous Post Next Post