বজ্রসহ বৃষ্টি হতে পারে

বজ্রসহ বৃষ্টি হতে পারে
অনলাইন ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। আবহাওয়ার পূর্বাভাসের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৪৮ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ১৬ মিনিটে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে (১০৯ মি.মি.)।

Post a Comment

Previous Post Next Post