সিলেটে বিকেএসপির খেলোয়াড় বাছাই ১২ এপ্রিল

সিলেটে বিকেএসপির খেলোয়াড় বাছাই ১২ এপ্রিল
স্পোর্টস ডেস্কঃ তৃণমুল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষন এবং প্রশিক্ষনের মাধ্যমে ক্রীড়া মেধার পরিশীলন, পরিস্ফুটন ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কর্তৃক সিলেট জেলার খেলোয়াড় বাছাই কর্মসূচী আগামী ১২ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উক্ত বাছাই কর্মসূচীতে আর্চারি, এ্যাথলেটিকস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শূট্যিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল ও উশু খেলায় অনুর্ধ্ব ১২-১৪ বৎসর এবং বক্সিং, জিমন্যাষ্টিক, সাঁতার ও টেনিস খেলায় অনুর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী ছেলে ও মেয়েদেরকে নির্বাচন করা হবে।

বাছাই কর্মসূচীতে ইভেন্ট অনুযায়ী অংশগ্রহণে আগ্রহী উল্লেখিত বয়সের সিলেট জেলার খেলোয়াড়দেরকে (ছেলে ও মেয়ে) আগামী ১২ এপ্রিল সকাল ৮টায় সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

উল্লেখ্য যে, বাছাই কর্মসূচীতে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেক খেলোয়াড়দেরকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও পি.এস.সি. সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।

Post a Comment

Previous Post Next Post