কুলাউড়ার সাবেক ইউএনও তাহসিনা রহমানের স্বামীকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা

কুলাউড়ার সাবেক ইউএনও তাহসিনা রহমানের স্বামীকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা
স্টাফ রিপোর্টারঃ সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল হক দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, শিগগিরই তাঁর ‘বোনমেরু ট্রান্সপ্লান্ট’ করতে হবে। এ জন্য দরকার প্রায় দুই কোটি টাকা; যা জোগার করার সামর্থ্য তার পরিবার কিংবা আত্মীয়স্বজনের নেই। এ জন্য প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তারা। শহীদুল হকের বাড়ি নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া গ্রামে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করে তিনি বিসিএস ক্যাডার (২৫) হিসেবে চাকরিজীবন শুরু করেন। গত ১২ মার্চ প্রচণ্ড জ্বর আর কাশি নিয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানকার চিকিরকরা তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। অ্যাপোলো হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর ক্যান্সার হয়েছে। তাঁকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুর নিয়ে ‘বোনমেরু ট্রান্সপ্লান্ট’ করাতে চায় পরিবার। শহীদুল হকের স্ত্রী তাহসিনার রহমান কুলাউড়া উপজেলার ইউএনও ছিলেন, বর্তমানে সিলেটের কানাইঘাট উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘স্বামীকে বাঁচাতে আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করছি। দেশবাসীর দোয়া চাই, যাতে ছোট্ট দুটি মেয়ের দিকে তাকিয়ে আল্লাহ তাঁকে প্রাণভিক্ষা দেন। ’

Post a Comment

Previous Post Next Post