অনলাইন ডেস্কঃ দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে অভিযানে ভবনের ভিতর আটকে পড়া সবাইকে নিরপাদে উদ্ধার করেছে সেনাবাহিনী।
অপারেশন টোয়ালাইট নামের এ অভিযানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা অংশ নিচ্ছেন।
সকাল সোয়া ৯টার দিকে শুরু হওয়া এ অভিযানে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন নেতৃত্ব দিচ্ছেন।
এখনো অভিযান চলছে।
উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিযান এলাকাতে থাকা আইনশৃঙ্খলাবাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা। সুত্রঃ সিলেটভিউ
